রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে ৩ টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা ৩ টি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত চলাকালীন অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইশরাত জাহান পান্না।

অভিযানে অবৈধভাবে সনাতন পদ্ধতিতে ইট পোড়ানোর কারণে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন লস্করপুর এলাকায় অবস্থিত নিউ সুজাত ব্রিকস, বশিনা এলাকার নিউ মেট্রো ও তগলী এলাকার সাগর ব্রিকস কে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক পারভেজ আহমেদ, হবিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার হারুনুর রশীদ মামুন এর নেতৃত্বে একটি ইউনিট, পুলিশের সিলেট রিজার্ভ ফোর্সের একটি টিম ও শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ এর একটি টিম।

সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক ইশরাত জাহান পান্না বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে তারা পরিবেশের ছাড়পত্র লাইসেন্স ছাড়াই অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছিল। বাহুবল থেকে আমরা অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছি। পরিবেশের মারাত্মক ক্ষতিকারক সনাতন পদ্ধতিতে ইট পোড়ানো সকল ইটভাটা বন্ধ করতে পুরো সিলেট জুুুুুুুুুুুুুুুুুুুড়ে এ অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com