সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ আ.লীগের সভাপতি আবু জাহির, সম্পাদক আলমগীর চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে পূণরায় নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নবীগঞ্জ উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী।

বুধবার সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কমিটির ঘোষণা দেন।

এর আগে বুধবার বেলা ১২টার দিকে জেলা আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করে ওবায়দুল কাদের।

জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি অ্যাড. আবু জাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমপি আব্দুল মজিদ খানের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ, আহমদ হোসেন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাড. মাহবুব আলী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বদর উদ্দিন আহমেদ কামরান, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহওয়াজ মিলাদ প্রমুখ।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com