রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন শুরু

তরফ নিউজ ডেস্ক : আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে এ কাউন্সিল অধিবেশন শুরু হয়। কাউন্সিলের মাধ্যমে দলের নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।

এর আগে, শুক্রবার (২০ ডিসেম্বর) দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করা হয়। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন এবং উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর উদ্বোধনী অধিবেশনে সভাপতির বক্তব্য রাখেন তিনি। এছাড়া সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

উদ্বোধনের পর ২৫ মিনিট চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় দলীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন দলীয় সভাপতি শেখ হাসিনা। সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীসহ আওয়ামী লীগের ৮১ সদস্য বিশিষ্ট কমিটির সবাই।

এদিন সম্মেলন উপলক্ষে হাজার হাজার নেতাকর্মী জমায়েত হন রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। দলটির এবারের সম্মেলনে কাউন্সিলর ছিলেন সাড়ে সাত হাজার, অংশ নেন ২০ হাজারের মতো ডেলিগেটস। এছাড়াও দলের নেতাকর্মী, সমর্থকসহ ৫০ হাজারেরও বেশি অতিথি সমবেত হন সম্মেলনস্থলে।

তথ্যসূ্ত্র : বাংলানিউজ২৪

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com