শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

চুনারুঘাটে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে গাঁজা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার দেওরগাছ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- চুনারুঘাট উপজেলার নয়ানী বনগাঁও গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে মীর হোসেন (৪৮) ও একই গ্রামের কেনু মিয়ার ছেলে রানা মিয়া (৩৫)।

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মীর হোসেন ও রানা মিয়া নামের দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা ও মাদক বিক্রির ৬ হাজার ৬১০ টাকা জব্দ করা হয়।

এ ব্যাপারে মামলা দায়েরের পর বিকেলে ওই দু’জনকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com