বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ সাড়ে ৪৫ লাখ টাকার পণ্য জব্দ এনসিপির দুই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ, সম্পৃক্ততা অস্বীকার সাবেক উপজেলা চেয়ারম্যানের জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ বিবিয়ানার লুণ্ঠিত যন্ত্রাংশ উদ্ধার, পুরস্কৃত বাহুবল থানার ওসি বানিয়াচংয়ে মাদকের ছড়াছড়ি, হাত বাড়ালেই মিলছে নানা ধরনের মাদক চুনারুঘাটে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা আজমিরীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন, পাঁচজনের কারাদণ্ড চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু চুনারুঘাটে গাঁজাসহ মাদক কারবারি আটক চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম বকুল গ্রেফতার

 ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় প্রচার উপকমিটিতে দায়িত্ব পেলেন বাহুবলের সন্তান মিনজাব ছাহাম

তরফ নিউজ ডেস্ক : ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় প্রচার উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বাহুবলের কৃতি সন্তান মিনজাব ছাহাম। সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্তে তাঁর নাম চূড়ান্ত করা হয়।

নতুন এই দায়িত্বকে তিনি সম্মান ও চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বলে জানান।

মিনজাব ছাহাম বলেন, “সংগঠনের মূল্যবোধ ও আদর্শ ছাত্রসমাজের কাছে পৌঁছে দিতে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চাই।” সংগঠনের নেতৃবৃন্দ জানান, মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা ও দক্ষতার কারণে তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়েছে।

তাঁর যোগদান প্রচার উপকমিটির কার্যক্রমে নতুন গতি ও দিকনির্দেশনা দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ধরে সামাজিক, শিক্ষাবিষয়ক ও সাংগঠনিক কার্যক্রমে যুক্ত থেকে কাজ করে আসছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com