বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কমলগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত হতদরিদ্র পরিবারের মাঝে সাড়ে ৩ শত শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে ৷

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে মাধবপুর ইউনিয়ন কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়।

ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানুর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণের সময় অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশেকুল হক, অন্যান্যর মধ্যে ছিলেন প্যানেল চেয়ারম্যান মোতাহের আলী, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সম্পাদক সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন, সাংবাদিক আহমেদুজ্জান আলম, ইউপি সদস্য রনজিৎ কুমার সিংহ, আব্দুল আহাদ, কৃষ্ণলাল দেশওয়ারা,সাবিদ আলী, সংরক্ষিত মহিলা সদস্য সুমিত্রা বালা নুনিয়া ও রিনা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে ইউনিয়নের ৫টি ওয়ার্ডের সাড়ে তিন শতাধিক শীতার্থ দরিদ্র পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com