রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

মাধবপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুরে মালবাহী ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অনু মিয়া (৫৫) নামে একজন নিহত হয়েছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত অনু মিয়া চুনারুঘাট উপজেলার ঈগলতলী গ্রামের প্রয়াত ইউসুফ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অনু মিয়ার তিন মেয়ে সৌদি আরব থাকেন। বড় মেয়ে সেলিনা আক্তার ১০টায় দেশে এসেছেন। তাকে আনতে অনু মিয়া পরিবারসহ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে মেয়েকে আনতে যাচ্ছিলেন। পথিমধ্যে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সাথে তাদের বহনকারী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হন।

গুরুতর আহত অবস্থায় তাদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অনু মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com