রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

শ্রীমঙ্গলে হিমাদ্রী লাল ধরের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হিমাদ্রী লাল ধরের একক চিত্র প্রদর্শনী ‘রঙের ফেরিওয়ালা’ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) দুপুরে জাতীয় শ্রেষ্ঠ চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রঙের ফেরিওয়ালা’র উদ্বোধন করেন বিভাগীয় উপ-পরিচালক এ, কে, এম সাফায়েত আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আ’লীগের সহ-সভাপতি ডা. হরিপদ রায়, সিনিয়র সহকারি পুলিশ সুপার আশরাফুজ্জামান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ আলী।

এসময় বক্তব্য রাখেন, সাবেক পৌর চেয়ারম্যান এম এ রহিম, বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান,শিক্ষক দিপেন্দ্র ভট্টাচার্য্য প্রমুখ।

অন্যান্য অতিথিরা হলেন, অধ্যাপক অবিনাশ আচার্য্য, একরামুল কবীর, এবাদুর রহমান এবাদ, বিকুল চক্রবর্তী, রজত শুভ্র চক্রবর্তী, সুমন বৈদ্য, জুবায়ের আহমেদসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে সঞ্চলনা করেন, বিকাশ দাশ বাপন।

২৬ডিসেম্বর ও ২৭ডিসেম্বর দুদিন ব্যাপী এ প্রদর্শনী চলবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com