রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বই উৎসব ॥ বাহুবলে সাড়ে ৫৮ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা ॥ বছরের প্রথমদিন বুধবার সারাদেশের ন্যায় বাহুবল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দঘন পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। এবার উপজেলার প্রাথমিক পর্যায়ে ২৫২টি ও মাধ্যমিক পর্যায়ে ৩২টি প্রতিষ্ঠানে ৫৮ হাজার ৫০০ শিক্ষার্থীর হাতে সরকারী বই তোলে দেওয়া হয়।

উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে বই উৎসবে অংশগ্রহণ করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী, উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সিগ্ধা তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিনসহ পদস্থ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এবার উপজেলার ১০৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ মোট ২৫২টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯ হাজার ৫০০ জন এবং একটি সরকারীসহ ৪২টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ১৯,০০০ শিক্ষার্থীর হাতে নতুন বই তোলে দেয়া হয়েছে।


এদিকে, উপজেলা সদরের সৃজন জুনিয়র হাইস্কুলে অনুরূপ বই উৎসবের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম নূর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া। বিশেষ অতিথি ছিলেন বাহুবল বাজার কমিটির সভাপতি এমএ জলিল তালুকদার ও বাহুবল কাসিমুল উলুম মাদরাসার নায়বে মুহতামিম মাওলানা আজিজুর রহমান মানিক।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এমএ মুতালিব তালুকদার, তুহিন চৌধুরী, আকলুছ মিয়া (সাবেক মেম্বার) ও সৃজন জুনিয়র হাইস্কুল পরিচালনা পর্ষদ-এর ব্যবস্থাপনা পরিচালনা নূরুল ইসলাম মনি, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলাউদ্দিন। শিক্ষক ফেরদৌস আহমেদ হৃদয়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com