বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী আর নেই!

নিজস্ব প্রতিবেদক : প্রখ্যাত আলেম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী আর নেই। রবিবার (৫ জানুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্নালিল্লাহি….রাজেউন)।

জানা যায়, মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তাঁর অবস্থার অবনতি হলে আজ রবিবার বিকেলে হবিগঞ্জ থেকে সিলেট শহরে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে শেরপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৫ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কাল সোমবার সকাল ১০ টায় হবিগঞ্জের জামেয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদরাসা মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হইবে।

মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী উপমহাদেশের শীর্ষ হাদিস বিশারদ। তিনি জামেয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদরাসা হবিগঞ্জ এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদিস। তিনি হবিগঞ্জে মাদানী নগর মহিলা মাদরাসাও প্রতিষ্ঠা করেন।

১৯৪৪ সালে হবিগঞ্জ সদর উপজেলার কাটাখালি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com