সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সাত সকালে সড়কে ঝরল ৬ প্রাণ

তরফ নিউজ ডেস্ক : ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের মল্লিকপুর এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে এবং এক পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মাইক্রোবাসটি বোয়ালমারী থেকে ঢাকার দিকে যাচ্ছিল। মামুন পরিবহনের বাসটি ঢাকা থেকে মাগুরার দিকে যাচ্ছিল। মল্লিকপুর এলাকায় দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে নিহত ছয়জনই মাইক্রোবাসের যাত্রী। আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহত চারজন একই পরিবারের সদস্য। তারা হলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ছোলনা মহল্লার বাসিন্দা শরিফুল ইসলাম (৩২), তার মেয়ে তাবাসসুম (৯), শ্যালিকা আতিয়া (১৪), ভাগনি তনজু। নিহত পুলিশ কর্মকর্তার নাম ফারুক। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে ঢাকায় দায়িত্বপালন করছেন। তার বাড়ি আলফাডাঙ্গায়। দুর্ঘটনায় আরো নিহত হয়েছেন ওই মাইক্রোবাসের চালক নাহিদ। তার বাড়ি নড়াইলে।

এ ঘটনায় আহত হয়েছেন শরিফুল ইসলামের স্ত্রী রাবি বেগম। তাকে মুমূর্ষু অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান বলেন, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন। ঘটনাস্থলে গিয়ে বাসের কোনো যাত্রীর সন্ধান মেলেনি। তিনি বলেন, বাসে যাত্রী ছিল না বলে ধারণা করা হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com