বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

আর্সেনিকমুক্ত গভীর নলকূপ হস্তান্তর ও মশারী বিতরণ

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: কুমিল্লার লাকসামে আর্সেনিকমুক্ত নিরাপদ পানি প্রকল্পের আওতায় গভীর নলকূপ, পানির পাম্প, ট্যাংক হস্তান্তর ও ওয়ার্ল্ড ভিশনের ৩ হাজার ৪’শ রেজিস্টার্ড শিশুদের মাঝে মশারী বিতরণ করা হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির সহযোগিতায় বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে লাকসাম এপির প্রোগ্রাম অফিসার মানিক লাল সরকারের সঞ্চালনায় পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চট্টগ্রাম এপিসি পিন্টু এলবার্ট পিরিছ, উত্তরদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ, বাকই দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান আবদুল আউয়াল, মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ সদস্য শামীমা আক্তার, চট্টগ্রাম হাটহাজারী এপি ম্যানেজার ফ্রান্সেস মন্ডল, লাকসাম রেনেসাঁ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি শাহাবুদ্দিন তুহিন।

আর্সেনিকমুক্ত নিরাপদ পানি প্রকল্পের আওতায় উপজেলার কান্দিরপাড় ইউপির কান্দিরপাড় পূর্ব পাড়া, কান্দিরপাড় পশ্চিম পাড়া, ইরুয়াইন পূর্ব পাড়া, ইরুয়াইন পশ্চিম পাড়া, কামড্যা, কেমতলি, বাকই দক্ষিণ ইউপির উধইর, অশ্বদিয়া, মুদাফরগঞ্জ উত্তর ইউপির চিকোনিয়া, ধানকুইয়া, আজকরা ইউপির দামবাহার, পাওতলি, লোলাই, কালিয়াচৌঁ, উত্তরদা ইউপির চন্দনা গ্রামসহ উপজেলার ৫ টি ইউনিয়নে ১ হাজার ৫’শ ৪৯ টি পরিবারের মাঝে ১৫ টি গভীর নলকূপ হস্তান্তর করা হয়েছে।

অপর এক অনুষ্ঠানে লাকসাম পৌরসভা, বাকই, কান্দিরপাড় ও মুদাফরগঞ্জ ইউনিয়নের রেজিস্টার্ড শিশুদের মাঝে ৩ হাজার ৪’শ মশারী বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com