সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

বিশ্ব ইজতেমায় ৫ মুসল্লির মৃত্যু

তরফ নিউজ ডেস্ক : গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমায় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল পর্যন্ত ৫ মুসল্লি মারা গেছেন। তাদের সবাই বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার ভোরে সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার পাটাগ্রামের মৃত আমির শেখের ছেলে খোকা মিয়া ( ৬০), চট্টগ্রাম জেলার কটিয়া থানা এলাকার খইগ্রামের গোড়া মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৭০) ও নওগাঁ জেলার আত্রাই থানার পাইকরা বড়বাড়ি গ্রামের মৃত সোলাইমানের ছেলে শহীদুল ইসলাম (৫৫) নামের তিন মুসল্লি মারা গেছেন।

এছাড়া রাজশাহী জেলার বনকিশোর গ্রামের আব্দুর রাজ্জাক (৭০) ইজতেমা ময়দানে হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার বিকাল ৪টায় মারা যান।

এর আগে বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার লাখিরপাড় গ্রামের মৃত হাসেম আলীর ছেলে এয়াকুব শিকদার (৭৫) মারা যান।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক মুসল্লি দগ্ধ

শুক্রবার জুমার নামাজের পর ইজতেমা ময়দানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মো. শহীদ (৭৫) নামের এক মুসল্লি দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনি রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com