শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবির বিশেষ নিরাপত্তা পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

সিলেটে ১৫শ’ পিস ইয়াবাসহ ৩ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর পূর্ব পীরমহল্লার লেচুবাগান এলাকা থেকে তিন যুবককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ১৫শ’ পিস ইয়াবা। তারা প্রাইভেটকারে করে ইয়াবা নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার বেলা ২টার দিকে তাদেরকে ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রামের মৃত আব্দুল মন্নান খানের রেদোয়ান খান (২৮), গোলাপগঞ্জের রায়ঘরের আবুল হোসেন খানের ছেলে বাবর হোসেন খান (২৬) ও একই গ্রামের সাহাবুদ্দিন আহমদের ছেলে মোশারফ হোসেন (৩১)।

পুলিশ জানিয়েছে, পূর্ব পীরমহল্লা লেচুবাগান এলাকায় পাকা রাস্তায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় সন্দেহজনক একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৪-০১৮৩) থামানো হয়। প্রাইভেটকারে ওই তিন যুবক ছিলেন। তাদের কাছে থাকা একটি ট্রাভেল ব্যাগ থেকে ১৫শ’ পিস ইয়াবা জব্দ করা হয়।

সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, আটককৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com