রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সিলেটে ১৫শ’ পিস ইয়াবাসহ ৩ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর পূর্ব পীরমহল্লার লেচুবাগান এলাকা থেকে তিন যুবককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ১৫শ’ পিস ইয়াবা। তারা প্রাইভেটকারে করে ইয়াবা নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার বেলা ২টার দিকে তাদেরকে ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রামের মৃত আব্দুল মন্নান খানের রেদোয়ান খান (২৮), গোলাপগঞ্জের রায়ঘরের আবুল হোসেন খানের ছেলে বাবর হোসেন খান (২৬) ও একই গ্রামের সাহাবুদ্দিন আহমদের ছেলে মোশারফ হোসেন (৩১)।

পুলিশ জানিয়েছে, পূর্ব পীরমহল্লা লেচুবাগান এলাকায় পাকা রাস্তায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় সন্দেহজনক একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৪-০১৮৩) থামানো হয়। প্রাইভেটকারে ওই তিন যুবক ছিলেন। তাদের কাছে থাকা একটি ট্রাভেল ব্যাগ থেকে ১৫শ’ পিস ইয়াবা জব্দ করা হয়।

সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, আটককৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com