শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবির বিশেষ নিরাপত্তা পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

ধর্মীয় অনুশাসন মেনে চললেই পরিবারে সুখ-শান্তি আসবে: পুলিশ সুপার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি  সন্ত্রাস, নারী নির্যাতন রোধ ও আদর্শ সন্তান গঠনে মায়ের ভূমিকা শীর্ষক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্যাহ, বিপিএম, পিপিএম বলেন, ধর্মীয় অনুশাসন মেনে চললেই প্রত্যেক পরিবারে সুখ-শান্তি আসবে। হবিগঞ্জের প্রতিটি উপজেলায় এখন দাঙ্গা-হাঙ্গামা হ্রাস পেয়েছে বলেই থানায় মামলার প্রবণতা কমেছে। তবে নারী নির্যাতন পর্যাপ্ত পরিমাণে কমেনি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় হবিগঞ্জ জেলা পুলিশ, আশা হবিগঞ্জ ও বাহুবল সদর ইউনিয়নের যৌথ উদ্যোগে সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান।

বাহুবল মডেল থানার এসআই এএইচএম মাহমুদ-এর পরিচালনায় প্রধান অতিথি আরো বলেন, পারিবারিক শান্তি ফিরিয়ে আনতে বউ-শাশুড়ি একে ওপরের সাথে আন্তরিকতা বজায় রেখে চলতে হবে। অল্পবয়সে মেয়েদেরকে বিবাহ দিলে পরিপক্ষ সন্তান জন্ম নেয় না। তাই সমাজ থেকে বাল্য বিবাহ রোধ করতে হবে। তিনি অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের কাছে স্মার্টফোন তুলে না দিতে অনুরোধ করেন। খেয়াল রাখতে হবে আপনার সন্তানরা যেন কোন ভাবেই সিগারেট সেবন না করে। কারণ একটি সিগারেট সকল মাদকের মা-বাবা।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাহুবল সার্কেলের সিনিয়র এএসপি পারভেজ আলম চৌধুরী। বক্তব্য রাখেন ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফারুক আহমেদ, আশা সমিতির ম্যানেজার কামাল হোসেন খাঁন, ইউপি সদস্য এলাইছ মিয়া, শিল্পী রাণী দেব, সহকারি শিক্ষক রেখা রাণী মালাকা। স্বাগত বক্তব্য রাখেন আশা সমিতি হবিগঞ্জের ডিভিশনাল ম্যানেজার সাজিদুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা তাজুল ইসলাম, গীতা পাঠ করেন রেখা রাণী মালাকা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com