শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ জেলা দলে সুযোগ পেয়েছে এস এস ফুটবল একাডেমীর ৫ খেলোয়াড়

দিদার এলাহী সাজু, বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ অনুর্ধ-১৭ জাতীয় ফুটবল লীগ-২৫’ এ অংশগ্রহণের লক্ষে অনুর্ধ-১৭ হবিগঞ্জ জেলা দলে প্রাথমিক ভাবে সুযোগ পেয়েছে বাহুবল উপজেলার মিরপুরস্থ ‘এস.এস.ফুটবল একাডেমী’র ৫ খেলোয়াড়। এরা হলো, জিসান, ফরহাদ, সোহান, আল আমিন ও তুহিন।

গত ৯ জুলাই হবিগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন এর আয়োজনে হবিগঞ্জস্থ জালাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বাছাইয়ের মাধ্যমে তারা এ সুযোগ লাভ করে। এদের মধ্য থেকে চুড়ান্ত ভাবে বাছাইকৃতরা অনুর্ধ-১৭ হবিগঞ্জ জেলা দলের হয়ে আগামী মাসে অনুষ্ঠিতব্য বাংলাদেশ অনুর্ধ-১৭ জাতীয় ফুটবল লীগে অংশগ্রহণ করবে।

প্রসঙ্গত, বাছাইয়ে হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় দেড়শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করে। যাদের মধ্য থেকে অনুর্ধ-১৭ জেলা দলের জন্য প্রাথমিক ভাবে ৫০ জনকে বাছাই করা হয়েছে। পরে চুড়ান্ত বাছাইয়ের মাধ্যমে ২৫ সদস্য বিশিষ্ট অনুর্ধ-১৭ হবিগঞ্জ জেলা দল গঠন করা হবে।

এদিকে, এস.এস. ফুটবল একাডেমীর খেলোয়াড়দের এ সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন একাডেমীর প্রতিষ্ঠাতা এম. শামছুদ্দিন, প্রধান কোচ আব্দুল আজিজ ও অধিনায়ক লিটন আহমেদ। অভিনন্দন বার্তায় তারা খেলোয়াড়দের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com