রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হবিগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় ৫ নারী কারাগারে

আদালত প্রতিবেদক: হবিগঞ্জে এক তরুণীকে বাস থেকে নামিয়ে মা’রধর ও অপহর’ণের অভিযোগে দায়ের করা মামলায় পাঁচ নারী আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাঁকন দে তা নামঞ্জুর করেন। কারাগারে পাঠানো আসামিরা হলো, রিনা আক্তার, তার মেয়ে মিনা আক্তার, পান্না আক্তার, সাহেদা আক্তার ও লুবনা আক্তার।

মামলার বাদী ছালেক মিয়া জানান, তার বোন নাছিমা আক্তার সম্প্রতি স্বামী কাউছার মিয়ার বিরুদ্ধে নারী নির্যা’তনের মামলা করেন। এর জেরে ৭ জুলাই হবিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মাধবপুর যাওয়ার পথে পাইকপাড়ায় ওই পাঁচ নারী যাত্রীবেশে বাসে উঠে নাছিমাকে মারধর করে জোরপূর্বক বাস থেকে নামিয়ে অপহ’রণ করে নিয়ে যায়। ঘটনার সময় কেউ একজন মোবাইলে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়, যা পরে ভাইরাল হয়।

নাছিমার পরিবার জানায়, স্বামী কাউছার মিয়া পরকীয়ায় জড়িয়ে এবং যৌতুকের দাবিতে নাছিমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যা’তন করতেন। পরে তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনায় নাছিমা আদালতে মামলা করলে প্রতিশোধ নিতে অপহ’রণ ও নির্যা’তনের ঘটনা ঘটে।

এ ঘটনায় ছালেক মিয়া ১১ জনকে আসামি করে হবিগঞ্জ সদর থানায় মামলা করেন। পুলিশ এর আগে তিনজনকে গ্রেপ্তার করে। বাকি তিনজন এখনও পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com