বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিবাহিত-অবিবাহিত ফুটবল ম্যাচ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলের শাহাপুর গ্রামে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বিবাহিত-অবিবাহিত ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় উপজেলার শাহাপুর গ্রামের কুয়েত প্রবাসী তরুণ সমাজসেবক আবিদ আহমেদের পৃষ্টপোষকতায় শাহাপুর খেলার মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলায় অবিবাহিত দল বিবাহিত দলকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে। গ্রামের বিবাহিত ও অবিবাহিতরা দুইভাগে ভাগ হয় উক্ত ম্যাচে অংশগ্রহণ করে। হাজারেও বেশি নারি-পুরুষ দর্শক উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন। খেলায় ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক ফুটবলার ফজলুর রহমান ফজল।

খেলা শেষে অংশগ্রহণকারী দুই দলের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রপি তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রশিদপুর বাজার কমিটির সভাপতি মনিরুজ্জামান ফারুক, কুয়েত প্রবাসী আবিদ আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মোঃ আলাউদ্দিন, সাংবাদিক মনিরুল ইসলাম শামিম, উপজেলা যুবলীগ নেতা ফজলুর রহমান ফজল, আব্দুল মন্নান প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com