সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

জকিগঞ্জে ২০ দোকান পুড়ে ছাই, দুই কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ শহরে অন্তত ২০টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আগুনে ভস্মীভূত হয় আনন্দপুরের ফারুক আহমদের চাউলের আড়ৎ, মানিকপুরের এনু মিয়ার মশলার দোকান, পঙ্গবটের আতাই মিয়া, গন্ধদত্ত গ্রামের আলী হোসেন, আনন্দপুরের আলী আহমদ, লামারগ্রামের নেজাম উদ্দিন, ছবড়িয়ার আব্দুল হক, আলমনগরের শফিক আহমদ, কেছরীর জাহেদ আহমদ, পীরের চকের হোসেন আহমদ, হাইদ্রাবন্দের ছালিক আহমদ, মাছাইর চকের আব্দুল হক, বিলেরবন্দের কামরুল ইসলাম কামরুর, কেছরীর আব্দুন নুরের ভুষিমালের দোকান, মোহাম্মদ আলীর লেপের দোকান, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের অযুখানাসহ অন্তত ২০টি দোকান।

এ ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে আরোও বেশ কয়েকটি দোকান। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। এক ঘণ্টার আগুনে নিঃস্ব হয়ে অনেক ব্যবসায়ী বারবার মুর্ছে যান।

বাজারের ব্যবসায়ীরা জানান, একটি লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় । ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা স্থানীয়দের সহায়তায় প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তারা আরো জানান, এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে জকিগঞ্জ থানার ওসিসহ জন প্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে আসেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com