রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

তরফ নিউজ ডেস্ক : নিজের ইস্যু করা অস্ত্র দিয়ে শাহ মো. কুদ্দুস নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৫টার দিকে মিরপুর-১৪ নম্বর পুলিশ লাইন মাঠে এ ঘটনা ঘটে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমউজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আত্মহ ত্যার আগে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন শাহ মো. কুদ্দুস। স্ট্যাটাসে নিজের মৃ ত্যুর জন্য কাউকে দায়ী না করে লিখেন, আমার ভেতরের যন্ত্রণাগুলো অনেক বড় হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারছি না। প্রাণটা পালাই পালাই করছে…

স্ট্যাটাসে অবিবাহিতদের জন্যও কিছু পরামর্শ দেন তিনি। বিয়ে করার পূর্বে পাত্রীর মা ভালো কিনা তারও সঠিকভাবে খবর নেয়ার জন্য বলেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, তার ফেসবুক স্ট্যাটাসের কথা আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান সেলিমউজ্জামান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com