রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মিটার না দেখে অতিরিক্ত বিল, ভোগান্তিতে গ্রাহক

নিজস্ব প্রতিবেদক : ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ স্লোগান ধারণ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সহযোগিতায় ২০১৯ সালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শতভাগ বিদ্যুতায়িত উপজেলায় রুপান্তরিত হয়।

কিন্তু গ্রাহকের ওপর নানাভাবে হয়রানি ও অতিরিক্ত বিদ্যুৎ বিলসহ মনগড়া বিদ্যুত বিলের ফলে দক্ষিণ সুনামগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির গ্রাহক হয়রানি চরমে পৌঁছেছে বলে অভিযোগ গ্রাহকদের।

ভুক্তভোগীদের অভিযোগ, গ্রাহক সেবা শুধু মুখেই। মিটার না দেখে অতিরিক্ত ও ভুয়া বিলে চরম ভোগান্তির শিকার তারা। গ্রাহকদের সমস্যা সমাধানে সমিতির পক্ষ থেকে নেই কোনও উদ্যোগ বরং অভিযোগ করলে উল্টো নতুন হয়রানি করা হয়।

বাড়ি বাড়ি গিয়ে মিটার দেখে বিল করার নিয়ম থাকলেও মিটার না দেখে অনুমাননির্ভর বিল তৈরি করা হচ্ছে। তাতে করে অতিরিত্ত টাকা গুণতে হচ্ছে গ্রাহকদের।

উপজেলার ইনাতনগর গ্রামের মনোহর আলী নামে এক গ্রাহক জানান, গ্রীষ্মে সর্বোচ্চ ২০০ থেকে ৩০০ টাকা বিল আসলেও গত ৩ মাসে ফ্যান ছাড়া শুধু লাইট ব্যবহার করে দুই-তিনগুণ বেশি বিল এসেছে।

একই রকম অভিযোগ করেন চন্দ্রপুর গ্রামের রুহুল আমিনও। তিনি বলেন, পল্লী বিদ্যুতের লোকজন মনগড়া বিল তৈরি করছে। কখনও মিটার দেখে, কখনও না দেখেই বিল তৈরি করছে তারা। শীতে বিদ্যুত কম ব্যবহার হলেও গ্রীষ্মের চেয়ে দ্বিগুণ বিল পরিশোধ করতে হচ্ছে।

সরেজমিনে কর্তৃপক্ষের বক্তব্য পেতে উপজেলা পল্লী বিদ্যুত সমিতির অফিস গিয়েও দায়িত্বরত কোনও কর্মকর্তাকে পাওয়া যায়নি। তবে সুনামগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার অকিল কুমার সাহার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গ্রাহক লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com