রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ৩

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে নিযন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে দুই নারীসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্ততঃ ২০ জন। আহতের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে শায়েস্তাগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে উপজেলার কামাইছড়া এলাকার এক কিলোমিটার দূরে পাহাড়ী ঢালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসের হেলপার সদর উপজেলার মড়উড়া গ্রামের আবু সাঈদ (৩০), হবিগঞ্জ সদর উপজেলার দৌলতপুর গ্রামের ইসলাম উদ্দিনের স্ত্রী কমলা বেগম (৩৫) ও শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ উত্তরসুর গ্রামের কৃষ্ণপদ দেবনাথ এর স্ত্রী দীপা দেবনাথ (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শ্রীমঙ্গল থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী যাত্রীবাহী লোকাল বাস (হবিগঞ্জ-ব-০৫-০০৩১) শায়েস্তাগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে উপজেলার কামাইছড়া এলাকার এক কিলোমিটার পূর্বে এসে পৌঁছলে পাহাড়ী ঢালে নিযন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে রাস্তার পাশে পড়ে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে বাসের হেলপার আবু সাঈদ, যাত্রী কমলা বেগম ও রিতা দেবনাথ ঘটনাস্থলেই নিহত হন এবং অন্ততঃ ২০ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।

খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ, সাতগাঁও হাইওয়ে ফাঁড়ি পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় এক ঘন্টা চেষ্টার পরে রশিদপুর গ্যাসফিল্ড থেকে ক্রেন এনে উল্টে যাওয়া বাসের নিচ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com