রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে : এলজিআরডি মন্ত্রী

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। অথচ অল্প কিছুদিন আগেও আমাদের দেশের মানুষকে বিদেশিরা অপমান করে ভিক্ষুকের জাতি বলতো। আজ আমরা আর ভিক্ষুকের জাতি নয়। আমরা উন্নয়নশীল দেশে পরিনত হয়েছি। গত দশ বছরে আমাদের দেশের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। আর এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বের জন্য।

শুক্রবার (২৪ জানুয়ারি) কুমিল্লা ইপিজেড এলাকায় পুরাতন বিমানবন্দরে ময়নামতি রেজিমেন্ট আয়োজিত ১০ দিনব্যাপি স্পেশাল মোটিভেশনাল ক্লাস-রেজিমেন্ট ক্যাম্পিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল। এসময় উপস্থিত ছিলেন ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল সালাহ উদ্দিন আল মুরাদ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ময়নামতি রেজিমেন্ট বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির স্পেশাল মোটিভেশনাল ক্লাস-রেজিমেন্ট ক্যাম্পিং ২০১৯-২০ শুরু হয়েছে। ১০ দিনব্যাপি স্পেশাল মোটিভেশনাল ক্লাস-রোজিমেন্ট ক্যাম্পিং আগামী ২৮ জানুয়ারি শেষ হবে।

এই ক্যাম্পিংয়ে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, সিলেট, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ৫টি বিশ্ববিদ্যালয়সহ মোট ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৩ জন বিএনসিসি প্লাটুনের ৫৫০ জন বিএনসিসি অফিসার ও ক্যাডেট অংশগ্রহণ করেন।

ক্যাডেটদের ভবিষ্যৎ নেতৃত্বের গুণাবলী বিকশিত করার লক্ষ্যে সামরিক প্রশিক্ষণসহ মুক্তিযুদ্ধ, পরিবেশ সংরক্ষণ, প্রাথমিক চিকিৎসা, অগ্নিনির্বাপন, মাদকের কুফল ও প্রতিকার, ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং এবং বিভিন্ন অসামরিক প্রশিক্ষণের পাশাপাশি আত্মোন্নয়নমূলক প্রশিক্ষণ, খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চার প্রশিক্ষণ দেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com