রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বাহুবলে সরস্বতী পূজায় শিক্ষকদের ঢল

পংকজ কান্তি গোপ, বিশেষ প্রতিবেদক : হবিগঞ্জে বাহুবলে প্রথমবার সরস্বতী পূজা করেই মাতিয়ে দিয়েছেন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সনাতনী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। বৃহস্পতিবার বাহুবল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ পূজায় সনাতন ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মের শিক্ষকবৃন্দেরও সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ যেনো এক মিলন মেলা।

শিক্ষক-শিক্ষিকা ছাড়াও প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, ছাত্র ও সুশীল সমাজের অংশগ্রহণ অনুষ্ঠানে বৈচিত্র এনেছে। পূজাকে ঘিরে দিনব্যাপী আয়োজন করা হয়েছে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে সাংস্কৃতিক প্রতিযোগিতা, ভক্তিমূলক গানের অনুষ্ঠান, আলোচনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।

এ আয়োজনের অন্যতম উদ্যোক্তা মহ্ববতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অর্ধেন্দু আচার্য্য বলেন, ‘সকল শ্রেণির মানুষের অংশগ্রহনে আমরা আপ্লুত এবং কৃতজ্ঞ’।

উপজেলার পশ্চিম ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ ভট্টাচার্য্য বলেন, ‘পূজা অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করতে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’

২০ বছর আগে অবসরে যাওয়া যশমঙ্গল সরকারি প্রাথমিক শিক্ষিকা রত্না ঘোষ বলেন, ‘এতো বছর পর এই অনুষ্ঠানে এসে আমি ধন্য। কত নতুন-পুরাতন শিক্ষক-শিক্ষকাকে দেখতে পেলাম! আমি চাই প্রতি বছর তারা এমন করে পূজার আয়োজন করুক’।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com