রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

তাহিরপুরে ৮ লাখ টাকার সেইভ মেশিন পুড়িয়ে ধ্বংস

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত নদী জাদুকাঁটা হতে প্রায় ৮লাখ টাকার মুল্যের নৌকাসহ সেইভ মেশিন জব্দ করা হয়েছে। সোমবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধায় নৌকাসহ জব্দকৃত নৌকাসহ সেইভ মেশিন জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়।

জানা যায়, সোমবার সকাল হতে উপজেলার ঘাগটিয়ার বড়টেক এলাকার পাঁকা সড়কের সম্মুখে সীমান্তনদী জাদুকাঁটায় যান্ত্রিক সেইভ মেশিনে নদী তীর কেঁটে বালু পাথর লুটে নামে সংঘবদ্ধ একাধিক গ্রোপ।খবর পেয়ে দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বিজেন ব্যানার্জী থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যদের নিয়ে নদীর তীর কাঁটা বন্ধে অভিযানে নামেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কাঠের তৈরী ৮টি নৌকা, শ্যালো ইঞ্জিন, সেইভ মেশিনসহ বালু পাথর লুটের সরঞ্জামী জব্দ করেন।

পরে সন্ধায় ভ্রাম্যমান আদালত বসিয়ে নদীতেই এসব নৌকাসহ সেইভ মেশিন গুলো জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com