মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

লাখাইয়ে ‘বীজতলায় হাঁস যাওয়া’ নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : লাখাইয়ে বোরো বীজতলায় হাঁস যাওয়াকে কেন্দ্র করে মফিজুল মিয়া (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তারই আপন চাচাতো ভাই। মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার আমানউল্লাহপুরে এ ঘটনা ঘটে।

নিহত মফিজুল মিয়া ওই গ্রামের ধনু মিয়ার ছেলে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, নিহত মফিজুল মিয়ার সাথে তার চাচাতো ভাই একই গ্রামের বয়াতুল মিয়ার ছেলে আছকির মিয়ার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বেলা ৩টার দিকে মফিজুল মিয়ার কয়েকটি হাঁস আছকির মিয়ার বোরো বীজতলায় নামে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আছকির মিয়া ক্ষিপ্ত হয়ে মফিজুল মিয়াকে এলোপাতাড়ি কুপাতে থাকেন। এতে মফিজুল ঘটনাস্থলেই মারা যান। এ সময় ভাইকে বাঁচাতে মফিজুল মিয়ার আপন ছোটভাই এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করে আছকির মিয়া। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় ঘাতক আছকির মিয়াকে ধরতে পুলিশের অভিযান চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com