রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

বানিয়াচংয়ে শিক্ষার্থীদের নিয়ে পুলিশের সচেতনতামূলক সভা

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : বানিয়াচং উপজেলার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান সুফিয়া মতিন মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়ে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা করেছে বানিয়াচং থানা পুলিশ। বুধবার (৫ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১১টায় কলেজ মিলনায়তনে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ছালামত আলী খানের সভাপতিত্বে ও বানিয়াচং থানার এসআই আমিনুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত।

ওসি রঞ্জন কুমার সামন্ত বলেন-তোমাদের স্বপ্ন দেখতে হবে। আর সেই স্বপ্ন বাস্তবায়নে নিজেদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। নৈতিক শিক্ষা,মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে তোমাদের। তিনি আরো বলেন-সমাজের সব শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে মাদক,জঙ্গিবাদ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সোচ্চা হতে হবে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহের কুফল বা ভয়াবহ ক্ষতিকর দিকগুলো উপস্থাপন করেন ওসি সামন্ত। পাশাপাশি সরকারি জরুরি নাম্বার ৯৯৯ ও ৩৩৩ এ কল করে কিভাবে সেবা পাওয়া যায় তা বিস্তারিত উপস্থাপন করেন  উপস্থিত শিক্ষার্থীদের মাঝে। এসময়  হাত উঁচিয়ে একযোগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহকে ‘না’ বলে এসব থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করে শিক্ষার্থীরা। সভায় বিপুল সংখ্যক শিক্ষার্থী ছাড়াও শিক্ষক,সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com