রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

চুনারুঘাটে বেপরোয়া বালু বহনকারী ট্রাক-ট্রাক্টরের চলাচলে দিশেহারা পথচারী

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার বিভিন্ন ছড়া ও নদী থেকে চলছে অবাধে বালু উত্তোলন। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে বালু উত্তোলনের পর উপজেলার বিভিন্ন জায়গায় পয়েন্ট তৈরি করে বিক্রি করা হচ্ছে এসব বালু। বালু বহনকারী বেপরোয়া ট্রাক-ট্রাক্টরের কারণে গ্রামীন সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রশাসন মাঝে মধ্যে ড্রেজার মেশিন ধ্বংস, শাস্তি ও জরিমানা করলেও থেমে নেই বালু উত্তোলন। ইজারার শর্তানুযায়ী ইজারাকৃত নির্দিষ্ট ঘাট ব্যতীত অন্য যে কোনো স্থানে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। কিন্তু উত্তোলনকৃত বালু আবার যত্রতত্র রাস্তার পাশে ডিপো বসিয়ে লোড-আনলোড করা হচ্ছে। এতে করে একদিকে যেমন জনসাধারণের যাতায়াতের সমস্যা হচ্ছে, অন্যদিকে ধুলা-বালু মানুষের গায়ে পড়ছে।

অভিযোগ উঠেছে, সরকারি নিয়মনীতি না মেনে ইজারাদার নির্দিষ্ট স্থান থেকে বালু উত্তোলনের পর জনবহুল রাস্তায় উপর রেখে বিক্রি করা হয়। উপজেলার গাজীপুর স্কুল এন্ড কলেজের সামনে, দেওরগাছ বাজারে ও পৌর শহরের খোয়াই নদী থেকে বালু উত্তোলন করে রাণীগাঁও সড়কের পাকুড়িয়া নামক স্থানের বৈধ-অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করা হয়। অনেক জায়গায় সরকারি নিলামকৃত ঘাটে ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে। দীর্ঘদিন যাবৎ বালু উত্তোলনের ফলে বদলে যাচ্ছে চুনারুঘাট উপজেলার মানচিত্র। খালগুলো ছড়ায় রূপান্তরিত হচ্ছে। ছড়া রূপ নিচ্ছে নদীতে। নদীগুলো ভেঙে ভয়াবহ আকার ধারণ করেছে। করাঙ্গী নদী একটি ছোট নদী। এই নদীর উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের কুরছিমুড়া, চান্দের টিলা, কোনাগাঁও থেকে প্রতিদিনই অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে। আর এসব বালু কোনাগাঁও নামক স্থান থেকে উত্তোলন করে কৃষ্ণপুর গ্রামে রাখা হয়। বালুবাহী ট্রাক্ট্ররের চলাচলে চুনারুঘাট উপজেলার এমন কোন সড়ক নেই যেখানে অক্ষত আছে। সবগুলো সড়ক পথে বালুর গাড়ী চলাচল করার কারণে ভেঙ্গে খানা-খন্দে ভরে গেছে। কিন্তু খনিজ সম্পদ মন্ত্রণালয়ের শর্তকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে প্রভাবশালী বালু খেকোরা ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে বিভিন্ন ছড়া ও নদী থেকে। মেশিনের টানে নির্ধারিত ক্ষেতের বাইরে থেকেও বালু আসে মেশিনের পাইপে। এতে করে নদী-ছড়া গভীর হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন নদী ও ছড়া থেকে বালু উত্তোলন করে চা-বাগান ও পাহাড় ঘেরা চুনারুঘাট উপজেলার মানচিত্রকেই পাল্টে দিয়েছে। এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধ রয়েছে। তিনি আরো বলেন, বালু বহনকারী ট্রাক-ট্রাক্টর মালিকদের নির্দেশনা দেয়া হয়েছে রাত ৮টার পর থেকে বালু পরিবহন করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com