রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটে ভারতীয় মোবাইল ফোনসহ ৩ যুবক আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে ভারতীয় মোবাইল ফোনসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় চুনারুঘাট পৌর শহরের বাল্লা রোডের মধ্যবাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ৯৯টি বিভিন্ন ধরণের ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতরা হল বি-বাড়ীয়া জেলার সাদব রউফের হাসান তিনান (২৫), হবিগঞ্জ সদর উপজেলার পোকরা গ্রামের ফজর আলীর ছেলে মোঃ তনু মিয়া (২২), একই উপজেলার পৈল গ্রামের শীশ আলীর ছেলে জামাল উদ্দিন (২৫)। উদ্ধারকৃত মোবাইলের মূল্য প্রায় ২০ লক্ষাধিক টাকা হবে।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক জানান, দীর্ঘদিন যাবত একটি চক্র আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে ভারতীয় বিভিন্ন ধরনের মোবাইল ফোন এনে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। এরই প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com