রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নবীগঞ্জ সাংবাদিক ফোরামের নতুন কমিটি: সভাপতি সেলিম, সম্পাদক মুন্না

নিজস্ব প্রতিবেদক : নবীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নবীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ইমদাদুল ইসলাম সোহেলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।

বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান, জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, হবিগঞ্জ সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি শাকিল চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার প্রমূখ।

সম্মেলনে হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ইমদাদুল ইসলাম সোহেল নবীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। নব-গঠিত কমিটিতে দৈনিক হবিগঞ্জ সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদারকে সভাপতি ও বাংলা টিভির নবীগঞ্জ প্রতিনিধি মতিউর রহমান মুন্নাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা করেন।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সিনিয়র সহ-সভাপতি রাকিল হোসেন (চ্যানেল এস (ইউকে)/ দৈনিক সিলেটের ডাক), সহ-সভাপতি এম এ মুহিত (দৈনিক লোকালয় বার্তা), যুগ্ম সম্পাদক ছনি চৌধুরী (জয়যাত্রা টিভি/দৈনিক একাত্তরের কথা), অর্থ সম্পাদক মোহাম্মদ শওকত আলী (দৈনিক সংগ্রাম), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোজাহিদ চৌধুরী (দৈনিক হবিগঞ্জ সমাচার), প্রচার সম্পাদক সুমন আলী খাঁন (দৈনিক সিলেটের দিনকাল), নির্বাহী সদস্যবৃন্দরা হলেন- মোঃ আলাউদ্দিন (সম্পাদক- দৈনিক হবিগঞ্জ সময়), ফখরুল আহসান চৌধুরী (দৈনিক ইনকিলাব), শাহ সুলতান আহমেদ (প্রতিদিনের সংবাদ/জালালাবাদ), আশাহিদ আলী আশা (দৈনিক আলোকিত সকাল), আকিকুর রহমান সেলিম (দৈনিক সমাচার), সলিল বরণ দাশ (দৈনিক আমাদের সময়), আলী হাছান লিটন (স্বদেশ বার্তা), এটিএম জাকিরুল ইসলাম (দৈনিক আজকালের খবর), বুলবুল আহমেদ (চ্যানেল এস)। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com