রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হ্যান্ডকাপসহ দুই আসামীর পলায়ন : পৌনে দুইশত লোকের বিরুদ্ধে মামলা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে হ্যান্ডকাপসহ দুই আসামী পলায়নের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এ মামলায় পুলিশ ৬ জনকে আটক করে শনিবার আদালতে প্রেরণ করেছে। আগের দিন শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার পূর্ব জয়পুর গ্রামের আব্দুল জাহির (৪৫) ও তার ছেলে হৃদয় মিয়া (২০) পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। এ ঘটনায় উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম বাদী হয়ে সরকারি কাজে বাঁধা ও পুলিশের উপর হামলার অভিযোগে মামলা দায়ের করেন।

মামলায় গ্রেফতারকৃতরা হলো- পূর্ব জয়পুর গ্রামের আব্দুর রহিম (বিডিআর) এর ছেলে মনসুর আলম (২৬), আব্দুল জাহির এর ছেলে জীবন মিয়া (১৫), মৃত আতর আলীর মেয়ে জাহানারা খাতুন (৩৩), মৃত ছেরাগ আলীর স্ত্রী শহিদা খাতুন (৫০), রফিক মিয়ার স্ত্রী অলিনা খাতুন (৩০) ও আবরু মিয়ার স্ত্রী রিনা আক্তার (১৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পূর্ব জয়পুর গ্রামের জাহির মিয়ার পরিবার ও তারই আপন ছোট ভাই কালামের স্ত্রী নাছিমা বেগমের পারিবারিক বিরোধ নিয়ে এক সপ্তাহ পূর্বে ঝগড়া বিবাদ হয়। এ প্রেক্ষিতে নাছিমা বেগম বাহুবল থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ওই মামলার তদন্ত কর্মকর্তা কামাইছড়া ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম ও এএসআই শীতিল ঘোষ-এর নেতৃত্বে একদল পুলিশ জাহির মিয়া ও তার ছেলে হৃদয়কে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে। এসময় ওই বাড়ির উৎসুক মহিলারা পুলিশের কাছে ভীড় জমান। এ ফাঁকে পুলিশের হাত থেকে গ্রেফতারকৃত আসামীরা হ্যান্ডকাপসহ পালিয়ে যায়।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com