রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে সাড়ে ছয় লাখ টাকা জরিমানা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে সাড়ে ছয় লাখ টাকা অর্থদন্ড ও ১৫ টি ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার রাত ১১ টায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের র্নিবাহী ম্যাজিষ্ট্রেট সত্যজিত রায় দাশ উপজেলার দুধপাতিল গ্রামের মুড়িছড়া (জল প্রবাহ) থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় সুজাতুল হক ভূইয়াকে ৬ লাখ টাকা জরিমানা করেন।

একই সময় তার সহযোগী আকছির মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে একই দিন বিকালে ভ্রাম্যমান আদালত মুড়িছড়ায় অভিযান চালিয়ে ১৫টি ড্রেজার মেশিন ও বিপুল পরিমান পাইপ পুড়িয়ে নষ্ট করেছেন। জব্দ করা হয় একটি এস্কেভেটর মেশিন ও বিপুল পরিমান বালু।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ বলেন, বালু মহাল ও মটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে দুই ব্যক্তিকে এ অর্থদন্ড প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com