রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সমন্বিত নয়, গুচ্ছ পদ্ধতিতে হবে ভর্তি পরীক্ষা

তরফ নিউজ ডেস্ক : সমম্বিত পরীক্ষার সিদ্ধান্ত নিলেও বিশ্ববিদ্যালয়গুলোর অনাগ্রহের কারণে সেই সিদ্ধান্ত বাতিল করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে এখন থেকে গুচ্ছ পদ্ধতিতে চারটি ধাপে ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে। এতে দেশের ৩৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে। আগামী ২ মার্চ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কোন পদ্ধতিতে হবে তা পরে জানানো হবে।

বুধবার বিকালে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক শেষে ইউজিসি চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ সাংবাদিকদের সমন্বিত পরীক্ষার সিদ্ধান্ত বাতিলের কথা জানান।

এসময় জানানো হয়, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, সাধারণ, প্রকৌশল এই চার শাখায় আলাদা পরীক্ষা হবে।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি সব উপাচার্যের সঙ্গে বৈঠক করেই ইউজিসি এবার থেকে সমন্বিত পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত জানিয়েছিল। এজন্য একটি খসড়া নীতিমালা তৈরি করে বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানোর আগে ইউজিসির পক্ষ থেকে জানানো হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এতে রাজি হয়েছে। কিন্তু ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বুয়েট আগের মতোই আলাদা ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত জানায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com