শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

বিএনপির প্রার্থী তালিকায় নেই চার হেভিওয়েটের নাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। তবে এই তালিকায় জায়গা হয়নি দলটির চার হেভিওয়েট নেতার।

এর মধ্যে ঢাকা-১২ আসনে সাবেক যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল কেন্দ্রের সবুজ সংকেত পাবেন বলে ধরে নেওয়া হয়েছিল। তবে সম্ভাব্য প্রার্থীর তালিকায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে বেছে নিয়েছে বিএনপি।

অন্যদিকে বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলালও প্রার্থী তালিকায় জায়গা পাননি। সেই আসনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও উজিরপুর উপজেলা সভাপতি সরফুদ্দিন আহমেদ সান্টুকে সবুজ সংকেত দিয়েছে দলটি।

এছাড়া সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, রুমিন ফারহানাসহ বিএনপির আরও বেশ কয়েকজন পরিচিত মুখের নাম আসেনি ঘোষিত প্রার্থী তালিকায়।

তবে নির্বাচনের আগে তালিকায় আরও সংযোজন-বিয়োজন হতে পারে বলে দলসূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তথ্য সূত্র : দৈনিক যুগান্তর

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com