রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

বাহুবল সদর ইউনিয়ন আওয়ামী লীগের ৮নং ওয়ার্ড কমিটি গঠন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগ বাহুবল উপজেলার ৪নং বাহুবল সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় হরিতলা বাজারে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। ৮নং ওয়ার্ডের সভাপতি এলাইছ মিয়া মেম্বারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বাহুবল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. বেনু দেব।

উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাহুবল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুন নূর মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, সুহেল আহমেদ কুটি, দপ্তর সম্পাদক এম এ মজিদ তালুকদার, ক্রীড়া সম্পাদক জাহিদ মিয়া, সদস্য হারুন অর রশিদ, শফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগ সভাপতি মখলিছুর রহমান, স্নানঘাট ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস আলম। প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখলাছ মিয়া। বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, সেলিম আহমেদ, আলী হোসেন, মোঃ ফাকু মিয়া, টেনু মিয়া, মাধু মিয়া, আবুল মিয়া, বায়োজিদ মিয়া, আব্দুল খালেক, সানু মিয়া, তাহির মিয়া, সাজন মিয়া, আব্দুল মালেক, টেনু মিয়া, কাওছার মিয়া প্রমুখ।

পরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. বেনু দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে এলাইছ মিয়াকে সভাপতি, আলী হোসেনকে সাধারণ সম্পাদক ও আব্দুল খালেককে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com