বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি

ক্রীড়া ডেস্ক : অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে দিয়ে শেষ ম্যাচ খেলবেন মাশরাফি বিন মর্তুজা। বৃহস্পতিবার (০৫ মার্চ) সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।

শুক্রবার (০৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে নেতৃত্বের ইতি টানবেন ‘ম্যাশ’। অবশ্য দলনেতা হিসেবে আর না থাকলেও এখনই ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন না তিনি।

সংবাদ সম্মলেনে নেতৃত্ব ছাড়ার বিষয়ে মাশরাফি বলেন, ‘অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচটিই হবে আমার শেষ ম্যাচ। তবে জাতীয় দলে আমি খেলোয়াড় হিসেবে প্রতিনিধিত্ব করবো। আজ সকালে আমি সিদ্ধান্তটি নিয়েছি। এই সিদ্ধান্ত আমার পেশাদারিত্বের জায়গা থেকে।’

হুট করে কেন এভাবে সরে যাওয়া? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘এখন থেকে ২০২৩ বিশ্বকাপ নিয়ে ভাবছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। নতুন অধিনায়ককে এখন থেকে গড়ে তুলতে চাচ্ছে তারা। বোর্ডের এই সিদ্ধান্তের সঙ্গে আমি একমত। তাই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো।’

যে দলের বিপক্ষে ওয়ানডেতে নেতৃত্বে ফিরেছিলেন মাশরাফি এবার একই দলের বিপক্ষেই অধিনায়কত্বের ইতি টানবেন ৩৬ বছর বয়সী ‘নড়াইল এক্সপ্রেস’।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে তার নেতৃত্বে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। বিশ্বকাপে এটাই বাংলাদেশের একমাত্র নকআউট পর্বে খেলার ঘটনা। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে তার নেতৃত্বেই সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।

মাশরাফির অধীনে এখন পর্যন্ত ৮৭টি ওয়ানডে খেলে ৪৯টিতে জয় আর ৩৬টিতে পরাজিত হয়েছে বাংলাদেশ। এমন রেকর্ড বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আর কোনো অধিনায়কের নেই। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দারুণ একটি মাইলফলক অপেক্ষা করছে মাশরাফির জন্য। এ ম্যাচ জিতলেই অধিনায়ক হিসেবে ৫০তম ওয়ানডে জয়ের কীর্তি গড়বেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com