রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বাহুবলে শিশু সন্তানকে ‘গলা টিপে’ হত্যা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে এনামুল হক শাকিল (৭) নামে শিশু সন্তানকে গলাটিপে হত্যা করেছে ইমান আলী নামে এক পাষন্ড পিতা। রোববার সকালে উপজেলার লস্করপুর রেলস্টেশন এর পরিত্যক্ত সরকারি কলোনী থেকে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘাতক ইমান আলী উপজেলার লস্করপুর গ্রামের নিনাই মিয়ার ছেলে।

নিহত শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুর ইমান আলী বছর দশেক পূর্বে একই গ্রামের নূরুন্নাহার নামে এক মহিলাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করে সংসার শুরু করে রেলস্টেশনের পরিত্যক্ত সরকারি কলোনীতে বসবাস করে আসছে। ইতোমধ্যে তাদের পরিবারে ১ ছেলে ও  ২ মেয়ে জন্মগ্রহণ করেছে। প্রায়ই নেশা করে রাতের বেলায় ঘরে এসে স্ত্রীর সাথে ঝগড়া ঝড়িয়ে পড়তেন ইমান আলী। ঘটনার দিন শনিবার দিবাগত রাতেও স্ত্রীর সাথে ঝগড়া করে সন্তানদের নিয়ে সে বিছানায় ঘুমিয়ে পড়ে। আনুমানিক রাত ১ টার দিকে শিশু সন্তান এনামুল হক শাকিল কে কৌশলে ঘুমন্ত অবস্থায় গলা টিপে হত্যা করে। পরে অপর শিশু সন্তান চাঁদনী (৪) কেও একইভাবে গলাটিপে হত্যা করার চেষ্টা করলে সে চিৎকার দিয়ে ওঠে। এসময় সন্তানের চিৎকার শুনে পাশের রুম থেকে মা নুরুন্নাহার ছুটে এসে এনামুল হক শাকিল এর নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখে চিৎকার দিতে থাকেন। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে ঘাতক ইমান আলী পালিয়ে যায়। পরে খবর পেয়ে রোববার সকালে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।

বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘাতককে গ্রেফতারের চেষ্ট চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com