শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

ভারতে করোনা সুনামির শঙ্কা, আক্রান্ত হতে পারেন ৩০ কোটি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে প্রাণঘাতী করোনাভাইরাস সুনামি বয়ে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য গবেষণা সংস্থা সেন্টার ফর ডিজিজ ডায়নামিকস, ইকোনমিকস অ্যান্ড পলিসি (সিডিডিইপি)। সংস্থাটির পরিচালক বলেছেন, দেশটিতে ৩০ কোটি মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন। তাদের মধ্যে ৪০ থেকে ৫০ লাখ মানুষের অবস্থা আশঙ্কাজনক হতে পারে।

সিডিডিইপির পরিচালক চিকিৎসক রামানান লক্ষ্মীনারায়ণ সতর্ক করে দিয়ে বলেছেন, শিগগিরই করোনাভাইরাস সংক্রমণের সুনামির মুখোমুখি হতে পারে ভারত। তিনি বলেন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে যে ধরনের গাণিতিক মডেল প্রয়াগ করা হয়েছে; একই মডেল যদি ভারতে প্রয়োগ করা হয় তাহলে দেশটিতে ৩০ কোটি মানুষ করোনা সংক্রমিত হতে পারেন। আক্রান্তদের মধ্যে ৪০ থেকে ৫০ লাখ মানুষের অবস্থা মারাত্মক হতে পারে।

প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তারের গতিতে লাগাম টানতে ভারত ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা করোনাভাইরাসের পরীক্ষা খুব অল্প মানুষের করায় অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ উদ্বেগ প্রকাশ করেছেন।

ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত ২০৬ জন। এছাড়া এই ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ৫ এবং সুস্থ হয়ে উঠেছেন ২০ জন।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতজুড়ে জনতা কারফিউ জারির ঘোষণা দেন। তিনি বলেন, রোববার থেকে দেশে জনতা কারফিউ কার্যকর হবে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দেশের প্রত্যেক নাগরিককে এই কারফিউ বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে।

একই দিনে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আগামী সাতদিনের জন্য বিমানের আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ ঘোষণা করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com