শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আগুনে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের পাশে উপজেলা প্রশাসন মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক

করোনার চিকিৎসায় রাশিয়ার ৬ ওষুধ আবিষ্কার, চলছে পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্কের মাত্রা এখন তুঙ্গে। বিভিন্ন দেশের সরকার প্রধানরা রীতিমতো হিমশিম খাচ্ছেন এ ভাইরাসের সংক্রমণ মোকাবিলায়। আর উন্নত দেশের ডাক্তার গবেষকরা কাজ করে যাচ্ছেন এ ভাইরাসের ভ্যাকসিন তথা প্রতিষেধক তৈরিতে।

চীন, আমেরিকা ও জাপানের ডাক্তাররা এ ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে অনেকদূর এগিয়েছেনও। আর করোনার ভ্যাকসিন তৈরিতে এবার কাজ করে যাচ্ছে রাশিয়া।

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন দাবি করেছেন, দেশটির ডাক্তাররা ভ্যাকসিন আবিষ্কারে কাজ চালিয়ে যাচ্ছে। করোনার প্রতিষেধক হিসেবে ছয়টি ওষুধ আবিষ্কার করেছে তারা। এখন এসব ওষুধের ওপর পরীক্ষা করা হচ্ছে।

তিনি বলেন, ‘দেশের গবেষকরা এগুলো খুব অল্প সময়ের মধ্যে আবিষ্কার করেছে। এক্ষেত্রে আধুনিক বায়োটেকনোলজি ব্যবহার করা হয়েছে।’

নিকট ভবিষ্যতে এ ভ্যাকসিন করোনাভাইরাস নিরাময়ে কাজ করবে বলেও তিন আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত রাশিয়ায় ২৫৩ জন আক্রান্ত হয়েছে আর একজনের মৃত্যু হয়েছে। এদিকে, এ ভাইরাসে ২ লাখ ৭৬ হাজার ১০ জন আক্রান্ত হয়েছে। আর প্রাণহানি হয়েছে ১১ হাজার ৪০২ জনের। বাংলাদেশে এখন পর্যন্ত ২০ জন আক্রান্ত হয়েছে আর একজন মারা গেছে এ ভাইরাসে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com