শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে ফার্মেসী ব্যতিত সকল দোকানপাট বন্ধের নির্দেশ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে ফার্মেসী, সীমিত আকারে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ব্যতিত সকল দোকানপাট বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মঙ্গলবার রাত ১২টা থেকে আগামি ০৪ এপ্রিল পর্যন্ত নির্দেশনাটি জারি থাকবে। বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনাটি জারি করা হয়।

এছাড়াও রাস্তায় জরুরি প্রয়োজন ব্যতীত বের না হয়ে প্রবাসীদের পাশাপাশি বাহুবলের সাধারণ বাসিন্দাদেরকেও হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ করা হয়। বিজ্ঞপ্তিতে রাস্তায় কোন রকম জটলা, আড্ডা ও ভীর জমাতে নিষেধ করা হয়েছে। উদ্দেশ্যবিহীনভাবে কাউকে ঘুরাঘুরি করতে দেখা গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উলে­খ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com