শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে মূল্যতালিকা না থাকায় ৩ চাল ব্যবসায়ীকে জরিমানা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলের বিভিন্ন বাজারে অধিকমূল্যে চাল বিক্রির অভিযোগে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করেছে মোবাইল কোর্ট। বুধবার (২৫ মার্চ) বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদারের নেতৃত্বে মোবাইল কোর্ট উপজেলার মিরপুর, পুটিজুরী ও দিগাম্বর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মিরপুর বাজারের কাজল মিয়া, পুটিজুরী বাজারের মামুনুর রশীদ ও দিগাম্বর বাজারের রিপন মিয়ার মালিকাধীন মুদি দোকানে অধিকমূল্যে চাল বিক্রি ও সঠিক মূল্য তালিকা না থাকার কারণে ৩ প্রতিষ্ঠানকে ৫ হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও বাজারে লোক সমাগম হ্রাসের লক্ষ্যে প্রচারণা চালান ইউএনও স্নিগ্ধা তালুকদার। এসময় তিনি বলেন, আপনারা অযথা বাইরে ঘুরে বেড়াবেন না, বাজারে আড্ডা দেবেন না। আপনারা করোনা ভাইরাস প্রতিরোধে আমাদেরকে সাহায্য করুন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com