শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

নবীগঞ্জে বাজার মনিটরিং ও জনসচেতনতা কার্যক্রম অব্যাহত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে ও সামাজিক দূরত্ব নিশ্চত করতে নবীগঞ্জ উপজেলা প্রশাসন এবং সেনাবাহিনীর সমন্বয়ে অভিযান ৩য় দিনের মত এলাকার বিভিন্ন বাজার এই কার্যক্রম অব্যাহত রয়েছে।

সোমবার দিনব্যাপী নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এতে সেনাবাহিনীর ক্যাপ্টেন আ.স.ম শিহাবুজ্জামান শিহাব, এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল টহল দেয় এবং মাইকিং করে জনগণকে বাড়িতে নিরাপদে থাকার ও অপরকে নিরাপদে রাখার পরামর্শ দেন।

এ সময় অভিযানে সার্বিক সহযোগীতা করেন নবীগঞ্জ থানার তদন্তওসি উত্তম কুমার দাশ, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, প্যানেল মেয়র এটি এম সালাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টন ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারন সম্পাদক মোঃ আলমগীরমিয়া, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, কাউন্সিলর বাবুল দাশ, সাংবাদিক ফোরোমের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, যুগ্ম সম্পাদক ছনি চৌধুরী, মোঃ আব্দুল মুহিত, মোঃ হাসান চৌধুরী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রশাসন কর্তৃক সব দোকানপাট বন্ধ ঘোষনার পর নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সব মিলিয়ে পুরো এলাকায় নীরব। সোমবার দুপুরে নবীগঞ্জ শহর, রুসূলগঞ্জ,ইমামবাড়ী, গোপলাবাজার, দেবপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী।

এ সময় ইমামবাড়ী বাজারের একটিরডসিমেন্টরের দোকান খুলে সরকারী নিদের্শ অমান্য করে খুলে রাখার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com