রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ব্যক্তিগতভাবে ত্রাণ দিতেও জানাতে হবে পুলিশকে

তরফ নিউজ ডেস্ক : বর্তমান করোনা পরিস্থিতিতে অনেকেই গরিব-দুঃখী ও দুস্থদের সাহায্য-সহযোগিতা করছেন। ফলে অনেক ক্ষেত্রেই সামাজিক দূরত্ব বজায় থাকছে না। তাই এখন থেকে কেউ ব্যক্তিগতভাবে কাউকে নিত্যপ্রয়োজনীয় সেবা ও সাহায্য দিতে চাইলে তাকে সে বিষয়ে পুলিশকে অবহিত করতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস নোটে এ তথ্য জানায় পুলিশ সদরদফতর।

প্রেস নোটে জানানো হয়, ‘বর্তমান করোনা পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় সেবা ও সাহায্য নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। দাঁড়াচ্ছে সেবাধর্মী অনেক প্রতিষ্ঠানও। খাদ্য ও সেবা বিতরণ করতে গিয়ে অনেক ক্ষেত্রেই লোক সমাগমের সুযোগ সৃষ্টি হচ্ছে এবং সোশ্যাল ডিসটেন্সিংয়ের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে না, যা বর্তমান প্রেক্ষিতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই, যেকোনো ত্রাণ ও সেবা বিতরণমূলক কাজের ক্ষেত্রে আগে ভাগেই প্রশাসন ও পুলিশকে অবগত করে প্রয়োজনীয় সহযোগিতা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হচ্ছে।’

পুলিশ সদরদফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সামাজিক দূরত্ব বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com