রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

প্রবাসী স্বামীকে ভিডিওকলে রেখে স্ত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর জিন্দাবাজারে স্বামীকে ‘ভিডিওকলে’ রেখে আত্মহত্যা করেছেন এক নারী। রোববার দুপুরে নগরীর জিন্দাবাজারের কাজী ইলিয়াস এলাকায় লুবনা বেগম (২৩) নামের এই নারী আত্মহত্যা করেন।

স্বামীর সাথে ঝগড়ার কারণে লুবনা আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। লুবনার স্বামী তৌহিদ আহমদ নিপু আমেরিকা প্রবাসী।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে স্বামীর সাথে ভিডিওকলে কথা বলছিলেন লুবনা। একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়া হয়। ওই সময় রাগের মাথায় লুবনা ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন। বাসার অন্যদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

নগরীর কোতোয়ালী থানার ওসি সেলিম মিঞা বলেন, স্বামী সাথে ভিডিওকলে কথা বলছিলেন লুবনা। এসময় তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আত্মহত্যা করেন লুবনা। আমরা তার ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com