বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

এবার যমুনা টিভিতে করোনার থাবা

তরফ নিউজ ডেস্ক : যমুনা টেলিভিশনের এক জ্যেষ্ঠ সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি এখন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) যুমনা টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর রোকসানা আঞ্জুমান নিকোল এক সংবাদকর্মীর করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে বলেন, এ ঘটনায় টেলিভিশনটির আরও ৩৪ জন সংবাদকর্মীকে সেলফ আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছে টেলিভিশন কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, করোনা ভাইরাস আক্রান্ত সংবাদকর্মী খালেদা জিয়ার মুক্তির অ্যাসাইনমেন্ট কভার করে ১৫দিনের হোম কোয়ারেন্টিনে ছিলেন। এরপরে তিনি একদিন অফিস করে একদিনের ছুটি নেন তার শ্বশুরের করোনা ভাইরাস পরীক্ষা করানোর জন্য। তার শ্বশুরকে পরীক্ষা করাতে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারও পরীক্ষা করানোর পরামর্শ দেন। পরীক্ষা করে দুজনেরই কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। ওই সাংবাদিক ও তার শ্বশুর এখন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

রোকসানা আঞ্জুমান নিকোল আরও বলেন, সর্বশেষ ৬ এপ্রিল তিনি অফিসে এসেছিলেন। তার সংস্পর্শে এসেছেন এমন আরও ৩৪ জনের তালিকা করে সেলফ আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে গত ৩ এপ্রিল ইনডিপেনডেন্ট টেলিভিশনের এক সংবাদকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com