সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কুমিল্লা লকডাউন

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা : কোভিড-১৯ এর সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় কুমিল্লা জেলাকে অবরুদ্ধ লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত কুমিল্লা জেলা কমিটির সভার সিদ্ধান্তের আলোকে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি এবং কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর।

গণবিজ্ঞপ্তিতে জানান হয়, এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে অন্য কোনও জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অন্য কোনও জেলায় গমন করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একইরূপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে।

জরুরি পরিসষেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং জাতীয় ও আঞ্চলিক মহাসড়কযোগে কুমিল্লা জেলার ওপর দিয়ে অন্যান্য জেলার আন্তঃসংযোগ এর আওতা বহির্ভূত থাকবে। জেলা ও উপজেলার যে কোনও সীমানা দিয়ে যানবাহনের প্রবেশ ও প্রস্থান বন্ধ থাকবে। শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে জারীকৃত এ আদেশ বলবৎ থাকবে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com