বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের ইন্তেকাল

হবিগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে নারায়ণগঞ্জ থেকে ফেরত আসা এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। শনিবার (১১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, শুক্রবার রাতে নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জে আসার পথে চেকপোস্ট থেকে পুলিশ তাকে আটক করে হাসপাতালে নিয়ে আসে।

জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) নারায়ণগঞ্জ থেকে আসা ৯ জন ও বৃহস্পতিবার (৯ এপ্রিল) আসা আরও ১৬ জনকে খুঁজে বের করেছে পুলিশ। তাদের রাখা হয়েছে হবিগঞ্জ আড়াইশ’ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। এদের মধ্যে ৬ জন নারী ও বাকিরা পুরুষ। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ল্যাব ইনচার্জ ইমতিয়াজ তুহিন।

নারায়ণগঞ্জ থেকে সবচেয়ে বেশি শ্রমিক জেলার আজমিরীগঞ্জ উপজেলায় ফিরেছেন বলে জানা গেছে। কিন্তু এখনও সবাইকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com