সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

জনতার হাতে দুই নারীসহ বরখাস্তকৃত পুলিশ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীতে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দুই নারীসহ বরখাস্তকৃত এক পুলিশ সদস্যকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় নগরের বন্দরবাজারের আলী হোটেল থেকে তাদেরকে আটক করা হয়। পরে কোতোয়ালী থানা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলেন বরখাস্তকৃত পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম (৪৯), নগরের চৌখিদেখী এলাকার আকিরা আক্তার পারভীন (২৩) এবং দক্ষিণ সুরমার লাউয়াইয়ের রেজওয়ানের কলোনীর নাসরিন আক্তার (২২)। জাহাঙ্গীর আলম খুলনা শিল্প পুলিশের বরখাস্ত হওয়া সদস্য বলে জানা গেছে।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া জানান, ‘স্থানীয় বাজার কমিটি এই তিনজনকে আটক করে আমার কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে জাহাঙ্গীর আলম খুলনা শিল্প পুলিশের বরখাস্ত হওয়া সদস্য বলে জানা গেছে। ২০১৮ সালের ১১ নভেম্বর বহিস্কার হন জাহাঙ্গীর আলম। ১৯৯৯ সালে জাহাঙ্গীর আলম বাংলাদেশ পুলিশে যোগ দিয়েছিলেন। এছাড়া ২০১৭ সালে কিছুদিন সিলেট মহানগর পুলিশেও দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com