বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের ইন্তেকাল

পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে পালানোর চেষ্টা করোনা রোগীর

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের আজমিরীগঞ্জে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে পালানোর চেষ্টার অভিযোগ উঠেছে এক করোনা রোগীর বিরুদ্ধে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, করোনা শনাক্ত হওয়া একজন পালানোর চেষ্টা করছিল। আমরা তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশনে পাঠিয়েছি।

তিনি জানান, হবিগঞ্জ জেলায় গতকাল সোমবার ১০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়। তাদের মধ্যে সাত জনই হোম কোয়ারেন্টিনে ছিলেন। রোগী শনাক্ত হওয়ার পর প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা হোম কোয়ারেন্টিনে থাকাদের আরও সচেতন করতে তাদের বাড়িতে যান।

এরই ধারাবাহিকতায় রাতেই ওসি মোশারফ হোসেন তরফদার, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আলীসহ আরও কয়েকজন ছুটে যান আজমিরীগঞ্জের করোনা শনাক্ত হওয়ার বাড়িতে।

তিনি বলেন, আক্রান্ত ব্যক্তিকে ডেকে দিতে বললে এক নারী জানান ওই নামে কাউকে চেনেন না তিনি। এটি আক্রান্তের বাড়ি নয়। আধা ঘণ্টা পর এক প্রতিবেশির মাধ্যমে জানা যায়, তিনিই করোনা আক্রান্তের স্ত্রী। এ সময় ওসির জেরার মুখে আক্রান্ত ব্যক্তি বাড়ির লাগোয়া টয়লেট থেকে বের হয়ে আসেন।

ওসি জানান, ওই উপজেলার বদলপুর গ্রামে একজন নারীর করোনা পজেটিভ এসেছে। তিনি নারায়ণগঞ্জ থেকে এসেছেন। তাকেও হবিগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com